আপনারা কমবেশি বাংলাদেশের নির্বাচনের সাথে পরিচিত। আজকে আপনাদের বাংলাদেশ নয়, জাপানের নির্বাচনের সাথে পরিচয় করে দিব। নির্বাচনের আগে প্রার্থীদের ছবি আর পোষ্টারে গ্রাম থেকে শুরু করে শহরের বাড়ি দোকানপাট সবকিছুতেই শোভা পায়। এবং বাংলাদেশে সেটাই একটি স্বাভাবিক চিত্র।তবে তত্বাবধায়ক সরকার এসে রাজনীতির লোকজনকে এমন একটা ল্যাঙ্গ মারলো যে আমাদের রাজনীতির নেতা ও চ্যালারা সাবধান হয়েগেছে। গত কিছু নির্বাচনে যত্রতত্র ছবি দেখা যায়নি। তবে রাস্তার উপরে নেতারা বান্দরের মত ঝুলে ছিলেন।
জাপানে নির্বাচনের আগে শহরের ওয়ার্ড থেকে রাস্তার মোড়ে একটি নির্ধারিত স্থানে বোর্ড লাগিয়ে দেয় এবং নির্বাচন প্রার্থীরা সেখানে তাদের পোস্টার লাগিয়ে দেয়। আমার শহের তেমন একটি পোস্টারের বোর্ড ও প্রার্থীর ছবি দিলাম। এই বোর্ডে ৭ জনের মধ্যে ৫ জনই নারী। নির্বাচনে পোস্টার নিশ্চয় একটি জাতির পরিচয় বহন করে। কোন পোস্টারেই কিন্তু মূল দলের নেতা নেত্রীর কোন ছবি নেই। একদম ডানের মহিলা (ইয়াকুসিজি সান) তার তিনটি পরিচয়, শিক্ষিকা, ডাক্তার ও মা – এই তিনটির প্রতি গুরুত্ব দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।



