বাংলাদেশে আমার এক ছাত্র বর্তমানে আইপি ফোনের শিল্পের সাথে যুক্ত। কিছুদিন আগে পরামর্শ চেয়ে সে আমার মতামত চেয়েছিল, আইপি ফোনে ক্যারিয়ারের ভবিষ্যত কি? তাকে লেখা আমার চিঠিটি আপনাদের সাথে শেয়ার করছি। উল্লেখ্য যে ২০০৮ সনের জানুয়ারীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমিই বাংলাদেশে প্রথম আইপি ফোনের উপর গ্রাজুয়েশন কোর্স শুরু করি। প্রথমে এটি মাস্টার্স কোর্স হিসাবে শুরু করি, পরে ছাত্র/ছাত্রীদের দাবিতে অনার্সেও কোর্স হিসাবে পড়ান হয়। আমার ছাত্র/ছাত্রীরা বাংলাদেশের আইপি ফোন, কলসেন্টার, মোবাইল কম্পানি IGW, IGX, BTCL প্রতিষ্ঠানগুলিতে কাজ করছে।
===========
স্নেহের সামিউল,
লেখার সুবিধার জন্য বাংলাতেই লিখছি। আমার বিশ্বাস তুমি সঠিক ট্রাকেই রয়েছে।
এটা ঠিক যে আইপি টেলিফোন এর যাত্রা বাংলাদেশে সবে শুরু। তবে সঠিকভাবে এটি
আমাদের দেশে প্রয়োগ হতে আরো দু বছর অপেক্ষা করতে হবে। সামনে 3G, optical
fiber connectivity সহ অন্যান্য অন্যান্য আনুসংঙ্গিক infrastructure তৈরী
হয়ে গেলে এটি বুম প্রযুক্তি হবে। বিশ্বের অন্যান্য দেশে ইতিমধ্যেই আইপি
ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। আমাদের দেশের অভ্যান্তরিন সংযোগ এখনো খুব খারাপ
এবং ব্যায়বহুল। অনেকক্ষেত্রে জেলা পর্যায়ে intranet (ইন্টারনেট নয়) যোগাযোগ
ব্যবস্থাও তেমন একটি ভাল নয়। তাই PSTN/wireless সংযোগ এর উপরেই আমাদের
নির্ভর করতে হচ্ছে। খুব শীঘ্রই IP based সংযোগ বাড়বে আর এই সংক্রান্ত
ক্ষেত্রগুলিতে ব্যবসা বাড়বে। তোমার মত যারা ip based connection নিয়ে কাজ
করো, তারা একটু বাধা পাবে, তবে সামনে যখন আইপি সংযোগ নির্ভরশীল হবো তখন
তোমাদের মত অভীজ্ঞ ইঞ্জিনিয়ার আমাদের খুব দরকার হবে। এখন তুমি যে সময়টা পার
করছো তাকে আমরা বলি learning period। এখনো লিডারশিপে আসতে সময় লাগবে। তবে
তোমার মধ্যে সেই সম্ভাবনাই আমি দেখছি। তাই ধৈর্য ধরে কাজে অভিজ্ঞতা অর্জন
কর। এখন যে সমস্ত জিনিসগুরি শিখতে পারো তার কিছু লিস্ট দিলাম। একই সাথে
অনলাইনে, ইউটিউবে টিউটোরিয়ালগুলি দেখ ও পড়। সেই সাথে সম্ভব হলে বাসায় বা
অফিসে নেটওয়ার্ক তৈরী করে অনুশীলন কর।
- আস্টারিস্ক এর উপর অভিজ্ঞতা আরো বাড়াও। খুবই প্রোফেশনাল লেভেলে
নিয়ে আস। খুব ভাল মত এটি বুঝ। C তে লেখা এর মূল কোডগুলি বুঝার চেষ্টা কর।
কিভাবে তা interpret করে বুঝার চেস্টা কর। - IVR গুলি ভাল মত
শিখ। বেশ কিছু IVR এর ইন্টাফেস, ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলি দেখ। IVR তৈরী
করার এক্সপার্ট হলেও ঘরে বসে ফ্রি ল্যান্সের কাজ করতে পার। http://www.freelancer.com/ , http://www.donanza.com/jobs/ivr , http://www.peopleperhour.com/ find/ivr , http://www.guru.com/emp/ search.aspx?#&&keyword=ivr , http://www.i-freelancer.org/? s=ivr , http://www.odesk.com/ contractors/ivr
, ইত্যাদি ফ্রিল্যান্সার সাইটগুলিতে দেখ শুধু মাত্র ঘরে বসে IVR তৈরী করেই
অনেকে অর্থ উপার্জন করছে। তুমি যেহেতু IVR জান তাই এই দিকেও কাজ করতে
পারো। - সামনে আইপি ফোনের পাশাপাশি NGN, IMS এর বিস্তার হবে। সুতরাং এই
প্রযুক্তি গুলির উপরও গুরুত্ব দিতে পারো। পরে যখন বাংলাদেশে লোক খুজা শুরু
হবে তখন দেখবে তোমার গুরুত্ব বাড়বে।
তোমার উত্তোরত্তর সাফল্য কামনা করি।

ড. মশিউর রহমান
