আমি যে শহরে থাকি, সেখানে রফিক ভাই (কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) গবেষক হিসাবে কাজ করেন। জাপানীজদের গবেষনা নিয়ে কথা হচ্ছিল। যেহেতু আমার জাপান ও আমেরিকাতে গবেষনা করার সুযোগ হয়েছে তাই তিনি জিজ্ঞাস করছিলেন, জাপানিজ ও আমেরিকার মধ্যে গবেষনাক্ষেত্রে কি পার্থক্য রয়েছে?

জাপানে প্রায় ৫ বছর ও আমেরকিতে ২ বছরের গবেষনার অভিজ্ঞতা থেকে বলতে হয়,

  • কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা দুটি দেশেরই অনেকটা একই।
  • গবেষনার সুযোগ সুবিধা দুটি দেশেই আমি একই রকম বলে উপলব্ধি করেছি।
  •  আমেরিকারা অফিস টাইমের মধ্যে কাজ শেষ করে দিতে পছন্দ করে আর জাপানিজরা অল্প সময়ের কাজে (ইচ্ছাকৃতভাবে) দীর্ঘসময় দিতে পছন্দ করে। (জাপানিজরা সম্ভবত মনে করে যে, দীর্ঘ সময় ধরে কাজ করলে ভাল কিছু হবে)
  • একই মানের গবেষনাপত্র তৈরী করার ক্ষেত্রে জাপানিজরা আমেরিকানদের থেকে বেশী সময় দেয়। (জাপানিজরা একদম পারফেক্ট বা নিজে কনফিডেন্ট না হওয়া পর্যন্ত গবেষনাপত্র প্রকাশ করেনা)

যারা গবেষনাক্ষেত্রে কাজ করেন, তাদের দৃষ্টি আকর্ষন করছি। আপনারা কি মনে করেন?

Leave a Reply

*

Get Adobe Flash playerPlugin by wpburn.com wordpress themes
Improve Your Life, Go The myEASY Way™