ছোট ভাইকে ফেসবুকে কিছু ছবি পাঠিয়েছিলাম কিন্তু সে জানাল যে বাংলাদেশের সরকার নাকি ফেসবুক বন্ধ করে রেখেছে।
ডিজিটাল বাংলাদেশ নিয়ে হৈ চৈ করছি আর ফেসবুক কে নিয়ে রাজনীতি করছি তা শুনে সত্যি হাসি পায়। অনেকআগে গল্প শুনেছিলাম যে আমাদের রাজনীতিবিদদের শিখান হয়েছিল যে ইন্টারনেট বাংলাদেশ ঢুকলে তাদের সমন্ত গোপন কথা ফাঁস হয়ে যাবে তাই দীর্ধদিন ইন্টারনেট ব্যবহার করা হয়নি। আজ আমরা সেই যুগ পার হয়ে এসেছি। এখন সরকার সংসদ সদস্যদের ল্যাপটপ দেয় (অবশ্য জানিনা সেটি কে ব্যবহার করে?)। ডিজিটাল বাংলাদেশের ধুম্রজাল তৈরী করে রাজনীতি করে।
তবে আমাদের মনে রাখতে হবে যারা ফেসবুক ব্যাবহার করে তারা অন্তত জানে কিভাবে এটিকে বাইপাস করা যায়। তার কিছু উপায় নিম্নে দেয়া হল:
- Proxy সার্ভার ব্যবহার বেশি পরিচিত একটি পদ্ধতি। যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা Ghostfox ব্যবহার করতে পারেন। ঘোস্টফক্স খুব সহজেই Proxy (প্রক্সি) এর ঠিকানা পরিবর্তন করা যায়।
- এছাড়া VPN ব্যবহার করা যায়। কিছু কম্পানি রয়েছে যারা ফ্রি(১, ২, ৩) VPN সার্ভিস দিয়ে থাকে।
- এছাড়া JAP ব্যবহার করা যায়। এর একটি সুন্দর ম্যানুয়াল পাবেন এখানে।
